Wednesday, July 6, 2016

IS IS Phobia



IS কিভাবে কাজ করছে একটু চিন্তা করলেই বুঝা যাবে। ওদের ভিডিও আর খবর যদি পড়তে পারেন তাহলে নিচের কথাগুলোও আপনার পড়া উচিত।
IS হচ্ছে একটি আন্তর্জাতিক চক্রান্ত মুসলিমদের উপর যাতে তারা নিজেরা নিজেরা মারপিট করে মারা যায়। IS চায় আপনি জানেন যে তারা অনেক 'বড়' এবং 'বিস্তৃত'। IS চায় যে আপনি জানেন যে তারা আপনার খাটের নিচেও আছে। তাই এতদিন তারা কি করেছে? দুনিয়ার যেখানে যাই হোক, বোমা ফুটুক, পটকা ফুটুক আর কারো পাদের গন্ধে মানুষ মারা যাক - সব কিছুর claim তারা নিয়েছে। যাতে মনে হয় তারা 'international'. IS কাজ করে অনেকটা Ice Bucket Challenge এর মতন।

দুনিয়ার বিভিন্ন প্রান্তে online এ brainwash করে তারা, internet agent দিয়ে দিন রাত কথা বলে অথবা আজগুবি ভিডিও দেখিয়ে। কখন middle east এর মুসলিম মেয়ে সেজে, কখনও কোন যুদ্ধে আক্রান্ত দেশের নাগরিক হিসেবে। এভাবেই শুরুটা হয় বন্ধু সেজে, আসতে আসতে sympathy অর্জন করে, তারপর ধর্মের নামে 'বানোয়াট' জিহাদি ব্যাখ্যা দিয়ে। এরপর তারা পরিচয় করিয়ে দেয় তাদের আরও বন্ধুদের। হটাত এইসব targeted ছেলেপেলের মনে হওয়া শুরু করে তারা অনেক বড় কিছু হতে যাচ্ছে। তারপর তাদেরকে এমন রূপ দেয় যেন তারা ওই দেশের country manager. নেট থেকে নামানো লোগো কাপড়ে print করে ওইটার সামনে দাড়ায় পরে। সেই ছবি ছড়িয়ে দিলেই জনগণ ভয় পেলো 'বাবারে IS'. আপনাদের ভয় জোগান দিলো তাদের আরও সাহসের! খেয়াল করে দেখবেন তাদের যেকোনো হুমকি ভিডিওর মাঝে মাঝে news clips থাকে, মানে বার বার আপনাকে ভয় দেখিয়ে আপনাকে দুর্বল করতে চায়। যখন আপনি যথেষ্ট ভয় পেয়ে গিয়েছেন তখন শুরু করে তাদের বক্তব্য। ব্যস হয়ে গেলো IS এর হুমকি ভিডিও তৈরি! আপনার মনের ভয় তাদের এই ব্যবসার 'মূলধন' বা 'capital'. IS এর প্রকাশিত Holey Artisan Bakery এর হামলাকারি হিসেবে প্রকাশিত সবাই same বন্দুক নিয়েই pose দিয়েছে, হয়তবা same পাঞ্জাবিও বার বার পড়েছে। তাই কারো fitting হয়েছে আর কারো ঢিলা। ছবি তো আগেই তুলেছিল তাই না? কেন? তারা চেয়েছিল আপনাকে ভয় দেখাতে। ৩ জন বাংলায় কথা বলা মানুষ বাংলায় বাংলাদেশকে হুমকি দিলো আর আমরা ভয় পেয়ে গেলাম? আমাদের সংখ্যা কতো? কতো কোটি? এমনকি আমাদের নায়ক অনন্ত জ্বলিল ভাই এর যত ফ্যান আছে, তত ফ্যান বা সদস্য সংখ্যা তো IS এর নেই। তাহলে ভয় কেন? আপনাকে আর আরও দুইজনকে দাড় করায় ভিডিও করে ছেড়ে দিলেও তাই মনে হবে। ভালো করে খেয়াল করলে বুঝবেন, এইসব ভিডিও কোন threat না, ওইটা অনেকটা ওদের দল বড় করার invite. বুদ্ধি খাটান। যুগে যুগে বিভিন্ন দেশ আমাদের ঠকিয়েছে। আর এখন IS আসছে ঠকাতে। আমাদের উচিত ভয় না পেয়ে শক্ত হাতে এদের দমন করা। দমনের প্রথম ধাপ, সহজেই ভয় না পাওয়া। ৯ মাস যুদ্ধ করে স্বাধীন এই দেশ। ৭২ ঘণ্টায় ভয় পেলে চলবে?
আমরা আবারও বলতে চাই, IS এর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম বলেনাই নিরীহ মানুষকে মারতে। ইসলামে হাজার বছর আগের যুদ্ধের সময়কার ঘটনার বিবরণ আছে। ফায়দাবাজরা ওইসবের 'অপব্যাখ্যা' তৈরি করে brainwash করছে। ইসলাম বলে নাই কারো উপর নিজ ধর্ম চাপিয়ে দিতে। আমরা চাই পথভ্রষ্ট কথিত 'মুসলিম' দের মনে করিয়ে দিতে - হযরত মুহাম্মাদ (SAW) এর পথে কাটা বিছিয়ে রাখতেন অন্য ধর্মের এক বয়স্ক মহিলা। তাকে নবিজী কিছুই বলেননি বরং তার অসুস্থতার সময় তার খোঁজ নিয়েছেন। ছোট থেকে বার বার পড়ে আসা এক ঘটনা এটা, কারো তো ভুলার কথা না। ইসলাম কোন ত্রাস সৃষ্টির ধর্ম না, ইসলাম মানে শান্তি। কিন্তু IS এর কাজ ত্রাস সৃষ্টি করা, নিজেদের মধ্যে গেঞ্জাম লাগিয়ে তৃতীয় পক্ষের ফায়দা লুটানোতে সাহায্য করা। এটা আরও প্রমাণ করে দিয়েছে রমযান মাসে ৪ টি মুসলিম প্রধান শহরে আক্রমণ ও ত্রাস সৃষ্টি করে।
আপনার পরিবারের বা আপনার চেনা কেও অনেকদিন ধরেই missing থাকলে তা পুলিস কয়ে জানান। লজ্জা পাবেন না কারণ যদি দেখে সেই missing মানুষটা কয়েক মাস পরে বন্দুক হাতে সবখানে দেখা যায় তাহলে সমাজের কাছে ছোট হবেন আপনিই!
IS এর formula simple: আপনার ভয় = তাদের সাহস



Watch IS IS Video here :  http://adf.ly/1b72iP

Thursday, June 30, 2016

ফেইসবুক সেলিব্রেটি আশরাফুল আলম - হিরো আলম




গত কদিনে ফেসবুকে সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম হিরো আলম। পুরো নাম আশরাফুল আলম। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সাথে বেড়ে ওঠা আলমকে অভাবের কারণে আরেক পরিবারের হাতে তুলে দিয়েছিলেন বাবা-মা। সেই আলম নিজের ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করেছেন। বিয়ে করেছেন। দুটি সন্তানও আছে। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা আলম সিডি বিক্রি করতেন। সিডি যখন চলছিল না তখন বগুড়ার এরুলিয়া গ্রামে শুরু করেন কেবল নেটওয়ার্ক ব্যবসা।

চুরি করেননি, ডাকাতি করেননি, মন্ত্রীর ছেলের মতো ঢাকায় ইয়াবা কারখানা খুলেননি। নিজে আর্থিক ভাবে স্বচ্চল হবার পর সুপ্ত বাসনার বাস্তবায়ন করতে নিজে নিজেই বিভিন্ন শিল্পীর গানের সঙ্গে নেচে গেয়ে মিউজিক ভিডিও বানিয়েছেন। সেটা প্রচার করেছেন নিজের কেবল নেটওয়ার্কে, নিজ গ্রামে। মানুষ সেটা দেখে আনন্দ পেয়েছে। উৎসাহ দিয়েছে। শুধু তাই নয় সাহস করে আলম দুটি নাটকও বানিয়েছেন। সেই নাটকও এলাকায় প্রচার করে খেটে খাওয়া মানুষকে বিনোদন দিয়েছেন।
না, আলম এই নাটক বা মিউজিক ভিডিও নিয়ে ঢাকায় এসে সিনেমা হলে চালাতে চাননি। নিজে মডেল হওয়ার ইচ্ছে ছিল তাই সাহস করে নিজেই নিজের স্বপ্ন পূরণ করেছেন। এতে আপনার আমার বিনোদিত হবার কিছু নাই।
গত কয়দিন ধরে এটাকে বিনোদন উপকরণ ধরে নিয়ে যারা মজা নিচ্ছেন তারা নিজেরা কি আলমের চেয়েও বেশি যোগ্যতাসম্প্ন্ন? আলমকে নিয়ে মশকরা করছেন এমন অনেক ডিরেক্টরকে চিনি যারা ফিল্মকে ‘ফ্লিম’ বলেন। ভুঁয়া গল্প, ভুঁয়া এ্যাকটিং, ফালতু প্রডাকশন নির্মাণকারী অনেকেই যারা চাকচিক্য দেখান নিজেদের প্রডাকশনে, সারবস্তু কিছুই নাই জিনিস বানান কোটি টাকা খরচ করে তারা বেশ মজা পাচ্ছেন হিরো আলমকে নিয়ে।
-
অথচ একটা লোক কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই, কোনও সহযোগিতা ছাড়াই নিজের ইচ্ছেতে ক্যামেরার সামনে যে ভাবে ফ্রেন্ডলি নাচলো, গাইলো আর অভিনয় করলো তার ইচ্ছা শক্তিকে সম্মান করা উচিৎ ছিল আমাদের।
-
কিঞ্চিত অডিও ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ জেনেও আমি ইউটিউবে হিরো আলমের পারফর্মন্সে দেখে সাহস সঞ্চয় করি। শিখি ক্যামেরার সামনে নার্ভাস না হওয়া।
-
গতকাল আলম ঢাকায় এসেছেন। অনেকেই তাঁর ইন্টারভিউ করেছে। ইউটিউবে ভিডিও দেখেছি। এত সহজ সরল ও ভালোমানুষ তিনি, যারা ভিতরের চোখে দেখবেন, বুঝতে পারবেন। কথায় কথায় ঘামছিলেন। আত্মবিশ্বাস নিয়ে বলছিলেন তার স্বপ্ন পূরণের গল্প। এলাকার মানুষ তাকে ভালোবাসে। জানালেন ঢাকা থেকে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করছে। একবারের জন্যও আলম বুঝে উঠতে পারছেন না ঢাকার নাগরিক মূর্খূগুলো তাকে নিয়ে আয়োজন করে মজা নেওয়ার চেষ্টা করছে।
-
আরেকটা কথা- আলমের চেহারা কালো, দাঁত উঁচু নিয়ে যারা মন্তব্য করেন তারা নিজেদের তলানীর খবর রাখেনতো?
-আলম ভয়াবহ ভুল বানানে আপডেট দিচ্ছেন। আলমের দাবি তাকে নিয়ে মজা করতেই কেউ কেউ এই ফেক আইডিগুলা খুলেছে। যদি ফেক নাও হয় তবু তার এই ভুল বানানের জন্য তাকে পরামর্শ না দিয়ে, তার ভুলটাকে ধরিয়ে না দিয়ে তাচ্ছিল্য করে নিজেকে কি ছোট করছি না?
আমিতো অনেক বড় শিক্ষিত লোকদেরও দেখি অভ্রতে ২০ টা শব্দ লিখলে ১৩ টা শব্দ ভুল হয়।
- আর, একটা দুইটা নাটক বানিয়ে, একটা দুইটা নাটকের একটা দুইটা সিকোয়েন্সে অভিনয় করে, মডেল হয়ে, যারা নিজেদের মিডিয়া পার্সোনালিটি ভাবতে শুরু করেছেন নিজেদের যোগ্যতা সম্পর্কে আপনি নিশ্চিত? প্লিজ হিরো আলমকে তার মতো কাজ করতে দিন। তার জীবন তার মতো করে এনজয় করতে দিন।
-
শক্তির কবিতাকে একটু ঘুরিয়ে বলি- কারো অক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে মশকরা করবেন না, কেননা কোনও না কোনওভাবে আপনিও সেই মশকরা পাবার যোগ্য লোক’।
-   (সেজুল হোসেন)







Tuesday, June 21, 2016

কাল থেকে ফেসবুক এবং হোয়্যাটস অ্যাপ বন্ধ

004_174137_1111





আবার Facebook এবং Whatsapp বন্ধ | সরকারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, কাল থেকে ফেসবুক বন্ধ থাকিবে | সাথে, জনপ্রিয় মেসেজিং এপ্স Whatsapp বন্ধ থাকবে |
.
– তবে , এ বিষয়ে সারা দেশবাসী খুবই চিন্তিত ;
.
– কেউ কেউ খানা – দানা বন্ধ করে দিয়েছেন :
.
– তবে, এত্ত কিছুর মধ্যে সুখের বিষয় হইল, কোন কাল থেকে বন্ধ থাকিবে :
.
– তার কোন নিশ্চয়তা নাই :
.
– এইটাই আপাদত সুখের বিষয়



প্রিয় পাঠক, এই নিউজটি'র মাধ্যমে বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকলে, নিউজটি শেয়ার করুন